‘মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়, মুকুলকে কটাক্ষ তথাগতর - The News Lion

‘মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়, মুকুলকে কটাক্ষ তথাগতর

 


দি নিউজ লায়ন;   তৃণমূল ভবনে মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের যাওয়াকে নিয়ে ট্যুইট করেছেন বিজেপি নেতা তথাগত রায়।এদিন টুইটারে তথাগত লেখেন, "তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। "মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়।"


আসলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যখন বিরোধী দলের থেকে একাধিক নেতা-কর্মী যোগ দিচ্ছিলেন তখনই আপত্তি জানিয়েছিলেন তথাগত। এমনকী, ভবানীপুরে প্রার্থী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। যদিও দল তাঁকে কোনও গুরুত্ব দেয়নি। তবে ফল বের হওয়ার পর ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননকে হারের জন্য দায়ী করেন। একের পর এক টুইটে তাঁদের দিকে আক্রমণ শানান তিনি। যাঁর জন্য তাঁকে দিল্লি থেকে সতর্কও করা হয়।  


তবে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের নিয়ে দলের অন্দরে আগে থেকেই অশান্তি তৈরি হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই দলের পুরোনো কর্মীদের গুরুত্ব না দিয়ে দলবদলুদের গুরুত্ব দেওয়াকে ভালো চোখে নেননি অনেকেই। যার কারণে বিভিন্ন জায়গায় দলের প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল। যদিও তখনকার মতো সবই সামাল দেন বিজেপির প্রথমসারির নেতারা। আর এবার সেই সব নেতাদের ফের তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশে কটাক্ষ করলেন তথাগত রায়। কার্যত পরোক্ষভাবেই সেই সব নেতাদের 'মল-মূত্র'-এর সঙ্গে তুলনা করলেন তিনি।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.